ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে : শাহ আকরাম আলী

ফরিদপুরে গণপূর্ত বিভাগের পরীক্ষাগার উদ্বোধন

মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে: প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

শ্রাবণ হাসান

ফরিদপুরে গণপূর্ত বিভাগের উদ্যোগে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণ সামগ্রী পরীক্ষারগার উদ্বোধন করা হয়েছে। এতে বিভাগটির অধিনে থাকা উন্নয়নমূলক কর্মকান্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষারগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধিনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে জনগণমূখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজকে আন্তরিকতার সাথে দেখতে হবে। আমরা যে বিরাট ক্ষমতাবান এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে চাই।
উন্নয়নমূলক কর্মকান্ডে কোনো অনিয়ম চলতে দেয়া হবে না হুশিয়ারী দিয়ে তিনি বলেন- অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারনে যে ভোগান্তি হবে, সেটা তারই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।
মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামণ্যচিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক (প্রধান প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
২২০ বার পড়া হয়েছে