ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফরিদপুরে তথ্য অধিকার আইনের প্রচারনায় ভ্রাম্যমান পরামর্শ ডেস্ক

স্টাফ রিপোর্টার ফরিদপুর:

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলা ভূমি অফিসে একটি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক কাজ করেছে। ভূমি অফিস কর্তৃপক্ষ এবং সেবাগ্রহিতারা এমন উদ্যোগকে স্বাগত জানান।  রবিবার বেলা  ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরামর্শ ডেস্ক থেকে শতাধীক মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রুপ উপজেলা ভূমি অফিসে আগত বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব তুলে ধরেন।  টিআইবি‘র পক্ষ  থেকে আইনটির উপর প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। এসময় কিভাবে তথ্য অধিকার ফরম পুরণ করতে হয় তা ভূমি অফিসে আগত সেবা নিতে আসা আগ্রহী জনগণকে হাতে কলমে শেখানো হয়।

সেবাগ্রহীতাদের কয়েকজন জানান,  ভূমি বিষয়ে  বেশিরভাগ মানুষের ধারণা কম। ফলে এই সেক্টরে অনেক মধ্যস্বত্বভোগী মানুষকে প্রতারিত করে। আবার ভূমি সেবার ক্ষেত্রে  অনলাইন ট্যাক্স প্রদান ও অন্যান্য সেবা পাওয়া যায়, কিন্তু অনেক মানুষ অনলাইনে সিস্টেমের ব্যবহার না জানার কারণে তারা মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেন।  ফলে সময় ও টাকা দুটোই বেশি খরচ হয়। আবার অনেকের ডাকনামে জমির রেজিস্ট্রি হয়েছে , আবার এনআইডিতে আরেক নাম আছে। এরকম ননাবিধ সমস্যয় পড়ে মানুষ আসেন ভূমি অফিসে।

যেখানে ইয়েস ও সনাক সদস্যগণ তাৎক্ষণিকভাবে সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন এবং অনেকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বেশিরভাগ ক্ষেত্রে সেবাগ্রহীতা জনসাধারণ নিজে তথ্য পূরণ করতে পারেন না, ফলে তারা বিভিন্ন মাধ্যমে ট্যাক্স প্রদান, মিউটেশনের আবেদন করে থাকেন। ফলে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা খরচ হয় বা ভুল হয়। এ বিষয়ে অধিক প্রচার করা হলে  দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম অনেকাংশে কমতে পারে।

ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিআইবি‘র এরিয়া কো অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সনাক সদস্য রাসেল মিয়া,  মাহবুবুর রহমান, ইয়েস সদস্য মাহিদুল ইসলাম, স্বর্ণা কর্মকার, ইন্টার্ন শান্ত  ইসলাম ও আম্বিয়া হক আনমি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে