ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

গোলাম আজম ইরাদ মাদারীপুর:

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের শাকিল মুন্সি (৩৫) নামে এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাতে পুরানবাজার কাটপট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাকিল মুন্সিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের নেতা ছিলেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
২৩৩ বার পড়া হয়েছে