ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

৭১ ও ২৪ এর শহিদদের স্মরণে ফরিদপুরে গণঅধিকার পরিষদের ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

৭১-এর মহান মুক্তিযুদ্ধে ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ফরিদপুরে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের নিউমার্কেট সংলগ্ন অ্যাবলুম রেস্তোঁরায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার পুর্বে আলোচনা সভায় সংগঠনটির নেতৃবৃন্দ ২৪-এর গণঅভ্যুত্থানে গণঅধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ছাত্র-জনতার সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল তার মধ্যেই স্বেরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে আমাদের অভিভাবক গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছিল।
তারা আরও বলেন, ২০২৪ সালের রমজান মাসে স্বৈরাচারের দোসররা আমাদের ইফতার মাহফিলে বাঁধা দিয়েছিল। তিনটা ভেন্যু পরিবর্তন করেও ইফতার মাহফিল করতে দেয়নি। পরে আমরা রাস্তায় ইফতার করেছিলাম। কিন্তু এবার আমরা মুক্তভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এটাই আমাদের স্বাধীনতা ও সফলতা। মহান মুক্তিযুদ্ধ ৭১ ও ২৪ এর স্বাধীনতায় সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই আয়োজন। এছাড়া তারা সুন্দর বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দিয়ে পাশের থাকার আহ্বান জানান।
এ সময় সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহ সভাপতি শেখ রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. হারুণ মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শাহ মো. আরাফাত, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হক সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়া সঞ্চালনা করেন জেলা শাখার সহ অর্থ সম্পাদক শেখ জাহিদ। এতে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
২১২ বার পড়া হয়েছে