ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

টাকা লুট করে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদ :
সালমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সালমা রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের হাউলি গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তিনি ২ সন্তানের মা।
নিহত সালমার শাশুড়ি লতা বেগম জানান, ঈদের দিন রাতের খাবার খেয়ে দুই সন্তান সাদিক ও সিনহাকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সালমা। সকাল ৬টার দিকে ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখে তিনি খুলে দেন। এরপর ঘরে ঢুকে সালমার মরদেহ খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন তিনি।
এ সময় ওই ঘরে থাকা তার ৮ বছরের নাতনি সাদিক তাকে জানান ৩ জন লোক তার মাকে মেরে ফেলেছে।
তিনি আরও জানান, ঈদের আগে তার ছেলে এক লক্ষ টাকার উপরে পাঠিয়েছে। তার পুত্রবধূ সালমাকে হত্যার পর সেই টাকাও নিয়ে গেছে হত্যাকারীরা।
সালমা বেগমের বাবা সালাম শেখ অভিযোগ করেন, ‘ওই পরিবারের লোকজনই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তাদের ফাঁসি চাই।’
এ ঘটনায় বরাট ইউনিয়নের গ্রাম পুলিশ শাজাহান জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখলাম সালমার মরদেহ ঘর থেকে নিচে নামাচ্ছে শ্বশুড়বাড়ির লোকজন। এরপর তিনি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসেন।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
২৭১ বার পড়া হয়েছে