ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

পাংশায় ভেজাল গুড় তৈরীর ফ্যাক্টরিতে অভিযান : ফারুক হোসেনকে ছয় মাসের কারাদণ্ড 

একে আজাদ,রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় দুটি অবৈধ ও ভেজাল গুড় উৎপাদনকারী ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় কাচারিপাড়া গ্রামের অবস্থিত এ ফ্যাক্টরিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  আমিনুল ইসলাম।
এসময় অবৈধ ও ভেজাল হওয়ায় উৎপাদিত প্রায় ১ হাজার ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। একইসাথে এ অপরাধে ফারুক হোসেন নামে একজনকে আটক করে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  বলেন, দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিতে ভেজাল গুড় উৎপাদন হয়ে আসছিল। আজ মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল গুড় ও তাতে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। সাথে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অন্যায় কাজ বরদাশত করা হবে না। প্রশাসন সবসময় এসব দিকে নজর রাখবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে