ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

সদরপুরে গোসল করতে গিয়ে ভাই বোনের মৃত্যু

শিমুল তালুকদার, সদরপুর :

ফরিদপুরের সদরপুর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী তাফসান ফকির (৬) ও লামিম (১৩) সম্পর্কে চাচাতো ভাই-বোন। ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাদের খার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে যাওয়া তাফসান ফকির (৬) সাদের খার গ্রামের মুকুল ফকিরের ছেলে ও লামিম (১৩) একই গ্রামের জামাল ফকিরের মেঝ মেয়ে।

লামিম লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন বলে জানা গেছে।  এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে দুই চাচাতো ভাই বোন বাড়ি হতে ৩০০ মিটার দূরে একটি পুকুরের গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার জনতো না। পরে  এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে মানুষের শরীর ঠেকলে তিনি ভয়ে উঠে যান এবং এলাকাবাসীকে বিষয়টি জানান তাফসানের মা এ খবর পেয়ে পুকুর পাড়ে এসে ছেলের পোশাক দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় প্রথমে তার ছেলে ও পরে লামিয়াকে উদ্ধার করে তাদের দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দুপুরে সবার অজান্তে ওই দুটি শিশু পুকুরে নেমে পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২৯৪ বার পড়া হয়েছে