ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা

সালথার মোন্তার মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড: ৪টি দোকান ভস্মিভূত

সালথা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানদার বাবু মোল্যা, গ্রীলের দোকানদার বক্কার শেখ ও লেপতোষক এর দোকানদার হাবিব মুন্সী তারা জানায়  এই অগ্নিকান্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে গ্রীলের দোকানদার বক্কার শেখের ক্ষতি বেশি হয়েছে। দোকানের নামে তার ১০ লাখ টাকার লোন করা আছে। এছাড়াও পাশে একটি ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক পুড়ে যায়।

তারা আরও জানান, ফায়ার সার্ভিস না আসলে বাজারে অন্যান্য দোকানও পুড়ে যেতো।

সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মোন্তার মোড় বাজারে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৬৩ বার পড়া হয়েছে