ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

সদরপুরের স্বপ্নবাজ যুবক মারুফের প্যারাগ্লাইডিং এর গল্প 

শিমুল তালুকদার, সদরপুর প্রতিনিধিঃ
ছোট বেলা থেকেই আকশে উড়ার স্বপ্ন দেখতেন তিনি। আকাশে পাখির ডানার দিকে তাকিয়ে ভাবতেন আমিও একদিন আকাশে উড়ে বেড়াব। আকাশে উড়ার স্বপ্ন নিয়েই নিজের ইচ্ছা শক্তির উপর ভর করে কোন প্রশিক্ষণ ছাড়াই এখন প্রতিদিন প্যারাগ্লাইডিং করতে আকাশে উড়েন মারুফ মোল্যা নামের এক স্বপ্নবাজ যুবক।
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের  খেজুরতলা গ্রামের দরিদ্র পরিবারের যুবক মারুফ, অল্প খরচে দেশীয় প্রযুক্তি ব্যাবহার করে প্যারাগ্লাইডিং বানিয়ে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। তার ইচ্ছা সাধারণ মানুষের  আকাশে উড়ার স্বপ্ন বাস্তবায়ন করা। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে
নিজেকে ধন্য মনে করছেন মারুফ।
মারুফের এমন সৃস্টিশীল কাজে খুশী এলাকাবাসী। তারা মনে করেন সরকারী বা বেসরকারী সাহায্য সহযোগীতা পেলে মারুফ আরো ভাল কিছু তৈরী করে দেশের সম্মান বয়ে আনতে পারবে৷ প্রতিদিন অসনখ্য মানুষ ভীড় করছে তার প্যারাগ্লাইডিং দেখতে।
অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ পৌছে যায় তার কাংখিত লক্ষ্যে। মারুফ তেমনি এক সম্ভবনাময় যুবক। ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন দেখতেন। এস,এস,সি পাশ করে কলেজে ভর্তি হলেও অর্থের অভাবে আর পড়ালেখা করা হয়নি। তবুও আকশে উড়ার স্বপ্ন থেমে যায়নি। ইউটিউব দেখে, নিজের মেধাশক্তি কাজে লাগিয়ে, দেশীয় প্রযুক্তি ব্যাবহার করে তৈরী করে ফেলে প্যারাগ্লাইডার।
প্রথমে রিমোট চালিত প্রপোটাইপের প্যারামোটর বানিয়ে  সফলতা না আসলেও মানুষবাহী প্যারাগ্লাইডার বানিয়ে মারুফ সফল হয়েছে৷
প্রথমে ছোট খাট কিছু ত্রুটি থাকায় ব্যালেন্স করতে সমস্যা হতো এখন সেই সমস্যা নেই, ব্যালেন্স করতে কোন অসুবিধে হয়না। মাত্র ১ লক্ষ টাকার মত খরচ হয়েছে তার এই প্যারাগ্লাইডার বানাতে। দেশের বাইরে ৫/৬ লক্ষ টাকা খরচ হয় প্যারাগ্লাইডিং বানাতে এমনটাই জানালেন মারুফ।
এখন সে মাঝে মধ্যেই বেড়িয়ে পড়েন তার নিজের তৈরী প্যারাগ্লাইডিং নিয়ে আকাশে উড়তে। অসংখ্য মানুষ ভীড় করে তার এই প্যারাগ্লাইডার দেখতে, এতে সে উচ্ছসিত।
বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমী) রুবানা তানজিন  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে নিজ কার্য্যালয়ে এই মেধাবী, বিজ্ঞান মনস্ক যুবক মারুফ কে  সংবর্ধনা প্রদান করেন ও সরকারী সহযোগীতার আশ্বাস দেন।
 প্যারাগ্লাইডার মারুফ বলেন, আমি সরকারী সহযোগীতা পেলে আরো উন্নত ও ভাল কিছু তৈরী করে দেখাতে পারবো।
এ জন্য তিনি সার্বিক সহযোগিতা কামনা করছেন দেশের বিত্তবানদের কাছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
২২৭ বার পড়া হয়েছে