ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

রাজবাড়ীতে পদ্মানদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের কাতল মাছটি  বিক্রি হল ৫০ হাজার টাকা

একে আজাদ রাজবাড়ী:
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জালাল প্রামাণিক জানান, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজির।
চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজিপ্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই বিক্রি করা হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
৩২৫ বার পড়া হয়েছে