ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুধর্ষ চুরি

শাহ আলম কোটালীপাড়া:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১২ নং কান্দি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধারাবাশাইল কলেজের পাশে অবস্থিত তার বসত বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণালী বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরেরা উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফাকা বাড়ী পেয়ে নিচ তলার গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে কক্ষে ঢুকে আলমিরা ভাংচুর করে গলার চেইন, হাতের রুলী, কানের দুল সহ আনুমানিক সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ সময় সিসিটিভির মনিটর ভাংচুর করে ডিভিআরটি ও নিয়ে যায় তারা। এ ব্যাপারে ভুক্তভোগী চেয়ারম্যান সাংবাদিকদের জানান- আমরা কেহ বাড়ীতে ছিলাম না, আমার ঘরের সব কিছু ভাংচুর করে মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা, আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন- চেয়ারম্যান পলাইয়া থাকে, ভয়ে রাতে এ বাড়ীতে কেহ থাকে না। এই সুযোগে কেচি গেটের তালা সিসিটিভি, আলমারি ভাংচুর করে চুরি করেছে চোরেরা, এখন আমরা ও আছি আতঙ্কের মধ্যে। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
৭১২ বার পড়া হয়েছে