ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সালথা বিএনপির নেতা নাসির গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার প্রধান আসামি ও সালথা উপজেলা বিএনপির (বহিষ্কৃত) প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

(৪ এপ্রিল) রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নাসির কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে।  রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
২২০ বার পড়া হয়েছে