ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে : শাহ আকরাম আলী বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন :- শামা ওবায়েদ জীবনের নিরাপত্তা চাইলে দশদলীয় জোটের বিকল্প নাই :- আল্লামা শাহ আকরাম আলী ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ

১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ

নিজেস্ব প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে, ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। রেজাল্ট শিট হাতে নিয়ে কেন্দ্র থেকে বের হতে হবে। ২৪ ঘণ্টা ভোট পাহারা দিতে হবে। যার যার কেন্দ্রের ভোট সেই কেন্দ্রের মানুষই পাহারা দেবেন। এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
ভোটের মাঠে প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখা যাবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালীতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম ও নির্যাতনের পর ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার একটি সুযোগ এসেছে। এই ভোটের মাধ্যমে আমরা স্বাধীন ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এই ভোটের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এই দিনটিকে কোনোভাবেই হেলা-ফেলা করা যাবে না। আমাদের ধানের শীষের একটি ভোটও যেন নষ্ট না হয় সেটা নিশ্চিত করা ধানের শীষের সৈনিকদের দায়িত্ব।

শামা ওবায়েদ আরও বলেন, আমি ১৮ বছর ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সারা জীবন আপনাদের পাশেই থাকবো। ১২ তারিখে আপনারা যদি ধানের শীষে একটি ভোট দিয়ে আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেন, তাহলে আর আমার চাওয়ার কিছু নেই।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। যারা চাঁদাবাজি, মাদক বিক্রি করে ও যারা মাদক সেবন করে তাদেরকে সালথা থেকে নির্মূল করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এটা সম্ভব।

শামা ওবায়েদ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু লোক মা-বোনদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। কেউ এমন কিছু চাইলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। ভোটার আইডি কার্ড প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সম্পদ এটি চাওয়ার অধিকার কারো নেই। এটি নির্বাচন ধ্বংসের ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, বিএনপির কাছে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ। সালথা-নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোতে আমার বাবার অবদান রয়েছে। আমরা সংসদে যেতে পারলে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও উপযোগী করা হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলদের জন্য সরকারি ভাতা প্রদান করা হবে।

নির্বাচনী উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ন-সাধারন সম্পাদক শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বক্কার মোল্লা, সাধারন সম্পাদক মজিবর রহমান মিঠু, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, কামরুল ইসলাম, মিরান হোসেন, মুরাদুর রহমান, মাহফুজ খান, শাফিকুল ইসলাম, শিমুল মিয়া, আমিনুল ইসলাম বিশু, ছাত্রনেতা মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে