ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা

ফরিদপুরে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় উপস্থিত সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান সহ সাংবাদিক নেতৃবৃন্দ। - বাঙ্গালী সময়।

আগামী শনিবার (১৫ মার্চ) একদিনে ফরিদপুরে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ২৮১জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ লক্ষ ৭৯ হাজার ৮০৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাহমুদুল হাসান।
সিভিল সার্জন জানান, জেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার উপযোগ্য শিশুর সংখ্যা রয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৮৪ জন। এসব শিশুদের ১ হাজাট ৯৪৪টি কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এতে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে।
এ সময় তিনি এই ক্যাম্পেইন উপলক্ষে ব্যাপক প্রচারের জন্য শুক্রবার জুম্মার খুতবায় সকলকে অবগত করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুলের অভাবে শিশুদের লম্বা হওয়ার গ্রোথ বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। এটি লম্বা হওয়ার বা শারিরীক গঠনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এছাড়া রাতকানা রোগ থেকে রক্ষা করে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবু হোসেন পিয়াল, সহ-সভাপতি সঞ্জিব দাস, পান্না বালা প্রমুখ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
২৯৪ বার পড়া হয়েছে