ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

রাজবাড়ীতে ভেঙ্গে দেওয়া হলো ইটভাটা অতপর : মালিকের জরিমান ২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার একে আজাদ রাজবাড়ী:

রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সেভেটর দিয়ে ইটভাটা দুটির চার পাশের দেয়াল (কিলন) ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ,পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার এনসিবি ব্রিকস এর মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার আদর্শ ব্রিকস(এবিবি) ভাটার মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৯৮ বার পড়া হয়েছে