ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

রাজবাড়ী সদর হাসপাতালে বন্ধ ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’

একে আজাদ রাজবাড়ী:

মেয়েকে সঙ্গে করে রাজবাড়ী সদর হাসপাতালে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ নিতে এসেছেন স্কুল শিক্ষিকা ফিরোজা পারভীন। তবে নোটিশ বোর্ড দেখে চোখ ছানাবড়া। কারণ পরপর তিনদিন ঘুরে ‘চিকিৎসক ছুটিতে’ থাকার এই একই নোটিশ বোর্ড দেখছেন তিনি। বাধ্য হয়ে বারবারই ফিরে যেতে হচ্ছে চিকিৎসা না নিয়েই। রোগী কমে যাওয়ায় কারণ দেখিয়ে‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ বন্ধ করে দিয়েছে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। এতে অল্প খরচে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে হাসপাতাল

জানা গেছে,রাজবাড়ী জেলার প্রায় ১২ লাখ জনসংখ্যার চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল জেলা সদর হাসপাতাল। মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ২০২৩ সালের মার্চ মাসে রাজবাড়ী সদর হাসপাতালে চালু হয়‘বৈকালিক স্বাস্থ্যসেবা’। এতে ডিউটি সময়ের বাইরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রেণিভেদে ৩০০ থেকে ৪০০ টাকা পরামর্শ ফি নিয়ে রোগী দেখতেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে গত জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের এই চিকিৎসা সেবা। দায় এড়াতে বিকেল হলেই টাঙিয়ে দেওয়া হয় ‘চিকিৎসক ছুটিতে’ থাকার নোটিশ বোর্ড।

ফিরোজা পারভীন বলেন,পরপর তিনদিন এসে একই নোটিশ বোর্ড দেখছি। এই হাসপাতালের ডাক্তাররা কি প্রতিদিনই ছুটিতে থাকেন নাকি। জনগণের সঙ্গে এই তামাশা করার মানে কী?

আরেক রোগী মহসিন মৃধা বলেন, আগে যখন ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ চালু ছিল, তখন দরিদ্র রোগীরা কম টাকায় ভালো সেবা পেত। কিন্তু এ সেবা বন্ধ হওয়াতে এখন দরিদ্র রোগীদের ৬০০ থেকে ৭০০ টাকা পরামর্শ ফি দিয়ে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রোগীর সংখ্যা কমে যাওয়ায় ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ দিতে চিকিৎসকরা আগ্রহ হারিয়েছেন। তবে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ কার্যক্রম চালু করার চেষ্টা করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
১৫৯ বার পড়া হয়েছে