ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

কোটালীপাড়ায় চুরি ও হত্যার ঘটনায় গ্রেফতার- ৩

কোটালীপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে বাড়ীর মালিক দন্ত চিকিৎসক পল মজুমদারের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে পিয়াস মজুমদার কে হাত পা বেধে গলায় ওড়না পেচিয়ে হত্যার ঘটনায় তিন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, একই গ্রামের রহম আলী ভুইয়ার ছেলে শওকত আলী ভুইয়া এবং পাশবর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোর্শেদ আলম
কামাল। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামীকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। জানাযায়, গত শুক্র ও শনিবার স্থানীয় খান মার্কেট, গোপালগঞ্জ সদরের গোবরা এবং বাগেরহাটের কচুয়ার কামারগাতি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়নের লাখিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরে ঢুকে ভাংচুর করে বুদ্ধি প্রতিবন্ধি যুবককে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এক দল চোর। ঘটনার দিনই নিহতের পিতা পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতীর মামলা দায়ের করলে অভিযানে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। যাহার মামলা নং- ১৩/৪৯। তরিখ- ১১/০৩/২০২৫ইং।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
২৪৬ বার পড়া হয়েছে