ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ :

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রত্না সুলতানা (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলেছেন। নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৬) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত প্রায় তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা খাটের ওপর পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, আমার জামাই ইয়াসিন শেখ দীর্ঘদিন ধরে অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই ঘটনার জের ধরেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূর স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১৯১ বার পড়া হয়েছে