ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফরিদপুরে এবার শিরিন গার্ডেনসহ তিন রেস্তোঁরার নামে মামলা, মিলল তেলাপোকাসহ পঁচা-বাসি খাবার

শ্রাবণ হাসান

ফরিদপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে এবার নামিদামি রেস্তোরাঁয় মিলেছে তেলাপোকাসহ পচা-বাসি খাদ্য সামগ্রী। এ সময় শহরের চরকমলাপুর এলাকার বিলাসবহুল ও আলোচিত রেস্তোরাঁ শিরিন গার্ডেন ও ঝিলটুলী এলাকায় টেরাকোটা রেষ্টুরেন্ট সহ তিনটি প্রতিষ্ঠানের নামে খাদ্য নিরাপদ আইনে মামলা করা হয়েছে। এছাড়া অ্যাবলুম নামে আরেকটি রেস্তোঁরাকে সতর্ক করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত জেলা নিরাপদ খাদ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসিফ এলাহি ও শাওন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঝিলটুলী এলাকায় অবস্থিত ফরিদপুরের ঐতিহ্যবাহী খ্যাত টেরাকোটা রেষ্টুরেন্টে ফ্রিজে পাওয়া যায় পচা ও বাসি টিকা, বেনামি কোম্পানীর বিভিন্ন খাদ্য সামগ্রী। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন রান্নাঘরে নিম্নমানের তেল ও ঘি দিয়ে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। পরে পচা ও বাসি খাদ্য সামগ্রী জব্দ করে নর্দমায় ফেলে দেয়া হয়।

এছাড়া ফরিদপুরের আলোচিত শিরিন গার্ডেনে অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালত। যেটি ফরিদপুরের এলিট শ্রেণির মানুষের রেস্তোঁরা নামে পরিচিত। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে একই ফ্রিজে রাখা কাঁচা মাছ, গন্ধযুক্ত সবজি, বিভিন্ন পচা-বাসি খাদ্য সামগ্রী মিলে।
এ সময় তেলাপোকাসহ ফ্রিজ থেকে একটি খাদ্য সামগ্রী বের করেন অভিযানের সদস্যরা। এছাড়া মেয়াদ উল্লেখ ছাড়া পাউরুটি জব্দ করা হয়। তাছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজ ও রান্নাঘরে খাদ্য তৈরি করতে দেখা যায়।
এসব কারনে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে খাদ্য নিরাপদ আইনে পৃথক তিনটি মামলা করেন এবং পরবর্তীতে এসব মিললে জরিমানাসহ সিলগালা করার হুশিয়ারী দেয়া হয়।

এসব বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ জানান, রমজান মাস উপলক্ষে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আজও অভিযান করা হয়। এ সময় বিভিন্ন হোটেল রেস্তোঁরায় খাবারের মান পরীক্ষা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানে পচাবাসি ও মেয়াদ বিহীন খাদ্য সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিরিন গার্ডেনে খাদ্য সামগ্রীর সাথে তেলাপোকা পাওয়া যায়। আমরা শিরিন গার্ডেন সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৩৩০ বার পড়া হয়েছে