ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য ও আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির। তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মধুখালী উপজেলা বিএনপির উপদেষ্টা পদে রয়েছেন। এছাড়া তিনি একজন জুটমিল ব্যবসায়ী।

এতে ফরিদপুর- আসনের অন্তর্গত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে আলোচনা সভায় নেতৃবৃন্দ মনিরুজ্জামান মনিরকে পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্যকালে মনিরুজ্জামান মনির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমরা স্রোতের শ্যাওলার মতো ভাসমান, এখান থেকে ওখানে ও নানা অপকর্মের মধ্যে দিয়ে রাজনীতিতে আসিনি। আমার নেতা তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিজয়ী হয়ে আসব।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে অত্যন্ত দুঃসহ জীবন কাটিয়েছে বিরোধী মতাবলম্বীরা। বিরোধী দলের উপরে দমন নিপীড়ন নীতি চালিয়েছেন তারা।

এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব কুমার রায়, স্থানীয় বিএনপি নেতা ওবায়দুর রহমান ও ইফতেখারুজ্জামান নিক্সন সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
৩৩৮ বার পড়া হয়েছে