ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ফরিদপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :

ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় সাড়ে তিনলক্ষ টাকা মূল্যের ১২০ বোতল ফেনসিডিল ও সাত পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর আগে ভোর রাতে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাদপুর- হোগলাকান্দী এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অভিযানের সময় ফরিদপুর কোতয়ালী থানার শোভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে মো. নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহম্মেদ হযরত (২৪)। তাঁদের নিকট থেকে ৫১ বোতল ফেনসিডিল ও ৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া অপর অভিযানে কোতয়ালী থানার খাবাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সীর ছেলে মো. আমিনুল ইসলাম বুলবুল (৪২) কে আটক করা হয়। তাদের নিকট থেকে ৬৯ বোতল ফেনসিডিল ও ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব কর্মকর্তা জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৩২২ বার পড়া হয়েছে