ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা

আলফাডাঙ্গায় যুবলীগ নেতার নেতৃত্বে ৬ বসতবাড়ি ভাঙচুর, নারীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম (সরফেজ) নেতৃত্বে হামলা চালানো হয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। এ সময় ৬ টি বসতঘরেও ভাঙচুর চালায় হামলাকারীরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, যুবলীগ নেতা শরিফুল ইসলাম (সরফেজ) ও স্থানীয় বোরহান মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই যুবলীগ নেতার নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের প্রতিপক্ষ বোরহান মিয়া গ্রুপের আলমগীর মিয়া, আইয়ুব মিয়া, ব্রাহ্মন জাটিগ্রামের মান্নু খান্দার, ইলিয়াস মিয়া, ওহিদুর মিয়া ও আওলাদ মিয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় ঘরবাড়ি আসবাপত্র ভাংচুর করা হয়। এতে বাঁধা দেওয়ায় তাদের পরিবারের সদস্যদের মারধর করে। আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহতদের মধ্যে আলমগীর মিয়া (৫৫) ও তার ছেলে মো. হামিম মিয়ার (২৭)অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা শরিফুল ইসলামের (সরফেজ) মোবাইলে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ জালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
৩০২ বার পড়া হয়েছে