ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

চোরাই মোটরসাইকেল সহ মাদ্রাসা শিক্ষক আটক 

পাংশা প্রতিনিধি মেহেদী হাসান:

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল সহ মো: সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম গ্রাম থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম মাছাপাড়া ইউনিয়নের কুরবান আলী মোল্লার ছেলে।সে পাংশা উপজেলার বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম সহ ৪ থেকে ৫ জন দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,এই মাদ্রাসা শিক্ষকসহ আরও কয়েক জনের একটি টিম আছে।তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, মো: সাইদুল ইসলামের বিরুদ্ধে চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে পেনাল কোড ৪১৩ ধারা মোতাবেক মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
২৩৫ বার পড়া হয়েছে