ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

বোয়ালমারীতে ধর্ষক আব্দুর রহমান নামের যুবক গ্রেফতার 

রেজাউল করিম বোয়ালমারী প্রতিনিধি:

বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষকের সহযোগি রাতুল (১৯) পলাতক রয়েছে। ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণ মামলা করেছেন। মামলা নাম্বার ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার মুরাইল গ্রামে।

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান বর্ণিচর গ্রামের ওই ভিকটিম (১৮) কে মুরাইলচর শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের মধ্যে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই ভিকটিম অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের এক বাড়ি নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তার জ্ঞান না ফিরলে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে তার জ্ঞান ফেরে। বোয়ালমারী থানা পুলিশ পরের দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে