ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা

মাদারীপুর সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২০টি দোকান পুড়ে ছাই

গোলাম আজম মাদারীপুর: 

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সেইসাথে মার্কেটের পাশে থাকা আরও তিনটি বসতঘরও আগুনে মৌসমিভূত হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন পূর্ব পাশের সৌরভ হার্ডওয়্যারের দোকানের পিছনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল কাপড়, কসমেটিকস, স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়াও, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের তিনটি টিনের বসতঘর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর, কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০৯ বার পড়া হয়েছে