ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

নগরকান্দায় ঘরে ঢুকে  প্রবাসী জামালকে হত্যা করা হয়

নগরকান্দা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী জামাল মাতুব্বর (৫৪) কে ঘরে ঢুকে হত্যা করা হয়। সে মৃত হাতেম মাতুব্বর এর ছেলে। ৪ এপ্রিল শুক্রবার গভীর রাতে কে বা কারা ঘরের দরজা কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে এবং জামাল শেখ কে হত্যা করে । সাথে থাকা তার স্ত্রী সাজেদা বেগম(৩২) লোকজন চলে যাওয়ার পর ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং জামাল মাতুব্বর কে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পরে জামাল মাতুব্বর কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় পরিবারের  চরম শোকের ছায়া দেখা যায়। জামাল মায়ের কান্না আজাহারী ও এলাকাবাসী চরম শোকাহত।স্থানীয় প্রতিবেশীরা জানান জামাল মাতুব্বর প্রায় ত্রিশ বছর মালয়েশিয়া থেকে দুই মাস হয় বাড়িতে আসেন। বাড়িতে এসে ৬ রমজান সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এর নিজগ্রাম বিয়ে করেন। তার স্ত্রীর নাম সাজেদা বেগম। ঘটনার দিন শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে স্ত্রীকে সাথে রেখে শশুর বাড়ি বেড়াতে যায় এবং ঐদিন সন্ধ্যা নিজের বাড়িতে ফিরে আসে।

গভীর রাতে কে-বা কারা তার দরজা কৌশলে খুলে ঘরে প্রবেশ করে। প্রতিবেশীরা কেউ বলে ডাকাত, কেউ বলে চোর তার ঘরে ঢুকেছে তবে তারা কোন ডাকাত – চোর দেখেনি। চোর কিংবা ডাকাত ঘর থেকে কিছু নিয়েও যায়নি বলে জানান। তবে নিহতের গোপনাঙ্গ থেতলে যাওয়া আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের মা ঘটনার রাতে বাড়িতে ছিলোনা বলে জানান।
স্ত্রী তার স্বামীর লাশের সাথে থাকায় তার কোন বক্তব্য জানা যায়নি। ঘটনার দিন শনিবার সকালে প্রতিবেশী ওহিদুজ্জামান (ফরেস্টার) এর বাড়িতে চুরির একটি ঘটনা ঘটে। ওহিদুজ্জামান পরিবার নিয়ে ফরিদপুর জেলা শহরে থাকেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী বলেন, জামাল মাতুব্বর এর মৃত্যুর খবর শুনে পুলিশের টিম নিয়ে তার বাড়িতে যাই এবং প্রাথমিক তদন্ত শেষ করি। তবে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে। লাশ পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাইলে ও তদন্তে সত্যতা বেরিয়ে আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আমাদের তদন্ত প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
৩৭৫ বার পড়া হয়েছে