ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে মে. আলি হোসেন (৩২) নামে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-১১৭১) মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এসময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ভুট্টো বোঝাই ট্রাকের সহকারী আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে। থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৭০ বার পড়া হয়েছে