ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী

সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিলেন অবৈধভাবে বালু উত্তোলন কারী সোহেল ভান্ডারী

জাকির মুন্সি ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর চান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী। ১৮ মার্চ সকালে মুঠোফোনে ফোন দিয়ে এই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি।

সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

অভিযোগ আছে এই সোহেল ভান্ডারী এক সময় আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকলে ও ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ক্ষমতাধর নেতা বলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ কারণে, তিনি বেপরোয়া আচরণ করছেন।

দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী সদরপুরের চর চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে  চারজন সাংবাদিক সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পায়। এলাকাবাসী অভিযুক্ত সোহেল ভান্ডারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ করেন। তারই ভিত্তিতে সাংবাদিক সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ভন্ডারী উক্ত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেয়। একই সাথে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে